• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪২:২১ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চায়ের দোকানদার খুন

১৮ মার্চ ২০২৬ সকাল ০৯:৩৩:০৭

রূপসায় ৪০০ টাকার জন্য কসাইয়ের হাতে চায়ের দোকানদার খুন

খুলনা ব্যুরো: খুলনা রূপসায় ৪শ’ টাকার জন্য কসাইয়ের হাতে চায়ের দোকানদার দীন মোহাম্মদ খুন হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ঘাটভোগ ইউনিয়নের কৃষক দল নেতা ও ভ্রাম্যমাণ গোশত বিক্রেতা আবুল খায়ের লস্কর চায়ের দোকানদার দীন মোহাম্মদ ঢালীর কাছে গোশত বিক্রি করেন। এ সময় ৪শ’ টাকা পরে দেয়ার কথা বলেন দীন মোহাম্মদ।

Ad
Ad

বেশ কয়েকবার টাকা চেয়ে না পেয়ে আবুল খায়ের মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় দীন মোহাম্মদের চায়ের দোকানে আসেন। পাওনা টাকা চাইলে দু’ জনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে ধস্তাধস্তির এক পর্যায়ে আবুল খায়ের ইট দিয়ে দীন মোহাম্মদের মাথায় আঘাত করেন।  দীন মোহাম্মদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আবুল খায়ের পালিয়ে যান।

Ad

পরে স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীন মোহাম্মদকে মৃত বলে ঘোষণা করেন।  

এ ব্যাপারে রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর জানান, ৪০০ টাকা পাওনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে।   পুলিশ আবুল খায়েরকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১







Follow Us