• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩০:৩৯ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

শাহজালাল বিমানবন্দরে রূপার তৈজস, ঔষধ ও বিদেশি লিকার জব্দ

১৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৫৯:২০

শাহজালাল বিমানবন্দরে রূপার তৈজস, ঔষধ ও বিদেশি লিকার জব্দ

নিজস্ব প্রতিবেদক: কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)-এর তৎপরতায় দুই কোটি টাকার অধিক মূল্যমানের রূপার তৈজস, ঔষধ ও বিদেশি লিকার জব্দ করা হয়েছে।

১৩ এপ্রিল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে এসব মালামাল উদ্ধার করা হয়।

Ad
Ad

অভিযান সূত্রে জানা যায়, রোম হতে আগত ফ্লাইট বিজি-৩৫৬ এর যাত্রীর ব্যাগেজ তল্লাশী করে সুকৌশলে লুক্কায়িত অবস্থায় সর্বমোট ৫৪ কেজি রূপার ব্যবহৃত তৈজসপত্র ও ভাঙ্গা অংশ আটক করা হয়। উদ্ধারকৃত রূপার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৬২ লক্ষ ৩ হাজার ৭শ’ টাকা।

Ad

অপর দিকে তুরস্ক থেকে আগত টিকে-৭১২ ফ্লাইটের যাত্রী’র ব্যাগেজ স্ক্যান করে ঔষধ শনাক্ত করা হয়। পরবর্তীতে ব্যাগেজ ইনেভেন্ট্রি করে ২৫ হাজার ৯শ’ ৩৫ পিস বিভিন্ন প্রকার বিদেশি ঔষধ জব্দ করা হয়। জব্দ ঔষধ’র আনুমানিক বাজারমূল্য ৬৩ লক্ষ ৫৫ হাজার ৬শ’ ৫৪ টাকা।

কাতার হতে আগত কিউআর-৬৩৮ এর তিন জন যাত্রীর নিকট হতে ১৬ লিটার বিদেশি লিকার জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ ২০ হাজার টাকা।

এছাড়াও গুয়াংজু থেকে আগত ফ্লাইট বিজি-৩৬৭ এর দুইজন যাত্রীর নিকট হতে ১২টি নতুন মোবাইল ও মোবাইল এর যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। জব্দ পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টম হাউস এ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য জমা প্রদান করা হয়েছে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) অর্থপাচার, অবৈধ আমদানি, চোরাচালান ও রাজস্ব ফাঁকির বিরুদ্ধে সরকারের চলমান কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিতভাবে গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করে আসছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান সরকারের রাজস্ব ফাঁকি রোধ, জনস্বাস্থ্য সুরক্ষা ও বৈধ বাণিজ্যে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ।

সিআইআইডি ভবিষ্যতেও চোরাচালান ও অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় রেখে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us