• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ রাত ০৮:০৭:২৯ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নাইস স্কুল এন্ড কলেজের শুভেচ্ছা

১৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৫:৪৬

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নাইস স্কুল এন্ড কলেজের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: আজ পহেলা বৈশাখ ১৪৩৩। বাংলা সনের প্রথম দিন। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উজ্জ্বল প্রতীক এই দিনটি আমাদের জীবনে নিয়ে আসে নতুন আনন্দ, আশা ও প্রেরণা।

বিশ্বের বুকে আমরা গর্বিত বাংলাদেশি। আমাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের পরিচয়ের ভিত্তি। পহেলা বৈশাখের উৎসবমুখর আবহে সেই স্বজাত্যবোধ, বাঙালিত্ব ও সাংস্কৃতিক চেতনা নতুন করে জাগ্রত হয়, যা আমাদের ঐক্য ও সাম্যের বন্ধনে আবদ্ধ করে।

Ad
Ad

বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেক্সটজেন ইন্টারন্যাশনাল কোডিং এন্ড ইঞ্জিনিয়ারিং (নাইস) স্কুল এন্ড কলেজের সম্মানিত চেয়ারম্যান খন্দকার সাব্বির মোহাম্মদ কবীর।

Ad

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ কেবল একটি উৎসব নয়, এটি বাঙালির সার্বজনীন মিলনমেলা। ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে এদিন সকল মানুষ আনন্দঘন পরিবেশে নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের আলোকে নববর্ষকে বরণ করে নেয়। নববর্ষ আমাদের জীবনে নতুন সম্ভাবনা, নতুন স্বপ্ন এবং ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আসে।

তিনি আরও বলেন, এই আনন্দঘন দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দেশবাসীর সার্বিক কল্যাণ, সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। পহেলা বৈশাখের শুভ্র আলোয় দূর হোক সকল গ্লানি ও অন্ধকার; আলোকিত হোক আমাদের ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবন। সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ ১৪৩৩।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
জাতীয় প্রেস ক্লাবে বর্ণাঢ্য বর্ষবরণ
১৪ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:৪১:০৩









Follow Us