• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১০:০০:৩১ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশের রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

১০ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৩৬:৪৬

দেশের রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

অর্থনীতি ডেস্ক: দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

৯ ফেব্রুয়ারি সোমবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

Ad
Ad

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য মতে, ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ০৬ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৪৭ বিলিয়ন মার্কিন ডলারে।

Ad

এর আগে, গত ২ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৩ দশমিক ২৪ বিলিয়ন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ২৮ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলারে।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ফেব্রুয়ারি মাসের প্রথম ৮ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১০৩ কোটি ২০ লাখ বা ১.০৩ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৫৪ শতাংশ বেশি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us