• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৮:১০ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

১৯ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৭:৩৬

একদিনে সোনার দাম কমলো ১৫ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক: মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের ঠিক এক দিন আগে একদিনে সোনার দাম কমেছে ১৫ হাজার টাকা পর্যন্ত। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দু’দফায় দাম কমানোর ঘোষণা দেয়। ফলে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরি দাম কমে দুই লাখ ৪৬ হাজার ৯২৭ টাকায় নেমে এসেছে।

১৯ মার্চ বৃহস্পতিবার বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দফায় সকাল ১০টা থেকে প্রতি ভরিতে ৭ হাজার ৬৪০ টাকা কমানো হয়েছিল। পরে বিকেল ৩টা ৪৫ মিনিট থেকে দ্বিতীয় দফায় আরও দাম কমানো হয়। এর আগে সকালেই ২২ ক্যারেট সোনার দাম ছিল দুই লাখ ৫৪ হাজার টাকা, আর গতকাল ছিল দুই লাখ ৬২ হাজার ২৬৫ টাকা।

Ad
Ad

নতুন মূল্যে ২১ ক্যারেট সোনার প্রতি ভরি দাম দুই লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি এক লাখ ৬৪ হাজার ৫২১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Ad

সোনার সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এখন ৫ হাজার ৩৬৫ টাকা, ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির ৩ হাজার ৩২৪ টাকা।

বিশ্ববাজারে ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার কারণে চলতি মাসের শুরু থেকে সোনার দাম ঊর্ধ্বমুখী থাকলেও, সাম্প্রতিক দর সমন্বয়ের কারণে বড় দরপতন লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম কমে ৪ হাজার ৬৮০ ডলারে নেমেছে, যা গতকাল ৫ হাজার ডলারের ওপরে ছিল।

গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম দ্রুত বাড়ার কারণে দেশের বাজারেও রেকর্ড পরিমাণ বৃদ্ধি দেখা গিয়েছিল। ২৯ জানুয়ারি বাজুস একদিনে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছেছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us