• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:০৭:৪৯ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

ঈদে এশিয়ান টেলিভিশনে সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘ভিউ বাণিজ্য’

২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৩:২১

ঈদে এশিয়ান টেলিভিশনে সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘ভিউ বাণিজ্য’

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ার ঝলমলে দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকে এক অজানা অন্ধকার। এই বাস্তবতাকেই সামনে নিয়ে আসছে ঈদের বিশেষ সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ভিউ বাণিজ্য’। বর্তমান সময়ের ভাইরাল কনটেন্ট সংস্কৃতি, ভিউ আর আয়ের দৌড়ে মানবিকতা কতটা হারিয়ে যাচ্ছে, সেই প্রশ্নই ছুঁড়ে দেবে নাটকটি।

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নির্মিত এই ধারাবাহিকটি ঈদের সাত দিন প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে এশিয়ান টেলিভিশনে প্রচারিত হবে।

Ad
Ad

নাটকে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু, শবনম ফারিয়া, নাবিলা ইসলাম, আবু হুরায়রা তানভীর, শেহতাজ জেবিন ও আল আমিন দূররানীসহ আরও অনেকে।

Ad

নাটকের শুরুতেই দেখা যায়, একটি টিম ব্যস্ত হয়ে উঠেছে নতুন কনটেন্ট পরিকল্পনায়। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো ভিডিও বানানোই তাদের মূল লক্ষ্য। কিন্তু ধীরে ধীরে প্রশ্ন উঠতে শুরু করে এই আবেগ কি সত্যি, নাকি সবই সাজানো?

ভিউ বাড়ানোর এই প্রতিযোগিতায় কোথায় দাঁড়িয়ে আছে মানবিকতা? বাস্তব আর অভিনয়ের সীমারেখা কি একসময় মুছে যায়? আর এই ‘ভিউ বাণিজ্য’ এর পেছনে লুকিয়ে থাকা আসল গল্পটাই বা কী?

এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে দেখতে হবে ‘ভিউ বাণিজ্য’, ঈদের সাত দিন, প্রতিদিন রাত ১০টা ৩০ মিনিটে, শুধুমাত্র এশিয়ান টেলিভিশনের পর্দায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us