• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:১১:৩১ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা চালাবে বিপ্লবী গার্ড

২৯ মার্চ ২০২৬ সকাল ০৯:১৬:২৩

মধ্যপ্রাচ্যে মার্কিন-ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলা চালাবে বিপ্লবী গার্ড

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের দুটি বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের বিশ্ববিদ্যালয় লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে বলে জানিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। এর অংশ হিসেবে ক্যাম্পাস থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে এক কিলোমিটার দূরে সরে যেতে বলেছে তারা।

অবশ্য শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রকে একটি সুযোগ দিচ্ছে বিপ্লবী গার্ড। তারা বলেছে যদি মার্কিনিরা ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলার জন্য ৩০ মার্চের মধ্যে আনুষ্ঠানিকভাবে নিন্দা জানায়, তাহলে তারা আক্রমণ থেকে বিরত থাকবে।

Ad
Ad

২৯ মার্চ রোববার দেওয়া বিবৃতিতে বিপ্লবী গার্ড বলেছে, “যেহেতু ইরানের দুটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে তাই তাদের প্রতিষ্ঠানগুলো এখন আমাদের বৈধ টার্গেট হিসেবে বিবেচিত হচ্ছে। আমাদের তেহরানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হয়েছে।"

Ad

বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি আগামী ৩০ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্র নিন্দা না জানায় তাহলে হামলার পরিধি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের শুধুমাত্র দুটি শিক্ষা প্রতিষ্ঠানেই সীমাবদ্ধ থাকবে না। আরও বেশি প্রতিষ্ঠান টার্গেট করা হবে।

বিবৃতিতে বাহিনীটি বলেছে, “যদি যুক্তরাষ্ট্র তাদের বিশ্ববিদ্যালয়ে পরবর্তী আর কোনো হামলা না চায় তাহলে তাদের মিত্রদের অবশ্যই বিশ্ববিদ্যালয় এবং গবেষণা কেন্দ্রগুলোতে হামলা থেকে বিরত রাখতে হবে।”

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতারে রয়েছে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়, নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়। আর সংযুক্ত আরব আমিরাতে আছে নিউিইয়র্ক বিশ্ববিদ্যালয়।

সূত্র: সিএনএন

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us