• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:১৪:৩৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিজয়: হোয়াইট হাউস

৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৪:৪৭

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য বড় বিজয়: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে উভয় পক্ষই নিজেদের বিজয় দাবি করছে। হোয়াইট হাউস বলছে, ট্রাম্প প্রশাসনের সামরিক সাফল্যই কূটনৈতিক সমাধানের পথ খুলে দিয়েছে, আর ইরান বলছে- যুদ্ধক্ষেত্রে অর্জন করা লক্ষ্যগুলোকে রাজনৈতিক আলোচনায় রূপ দিতেই তারা এই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় বিজয় বলে হোয়াইট হাউস দাবি করেছে। একইসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সামরিক বাহিনীর উদ্যোগেই এটি সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেছে হোয়াইট হাউস।

Ad
Ad

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, শুরু থেকেই ট্রাম্প ধারণা করেছিলেন যুদ্ধটি চার থেকে ছয় সপ্তাহ চলবে এবং ৩৮ দিনের মধ্যেই ওয়াশিংটনের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন করেছে যুক্তরাষ্ট্র, এমনকি কিছুক্ষেত্রে লক্ষ্য অতিক্রমও করেছে যুক্তরাষ্ট্র।

Ad

তিনি বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ চাপ সৃষ্টি করেছে, যার ফলে প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দল কঠোর আলোচনায় বসতে পেরেছেন। সেই আলোচনাই এখন কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদি শান্তির জন্য একটি সুযোগ তৈরি করেছে’।

লেভিট আরও বলেন, ‘এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সক্ষম হয়েছেন’।

এদিকে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, তারা দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কারণ ‘যুদ্ধের প্রায় সব লক্ষ্য অর্জিত হয়েছে’ এবং তারা ইসলামাবাদে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে, যাতে তাদের ‘যুদ্ধক্ষেত্রের বিজয়’ রাজনৈতিক আলোচনার মাধ্যমে ‘সংহত’ করা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us