• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৮:২৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী

১০ এপ্রিল ২০২৬ রাত ০৯:৩০:১৮

বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার করলো পাকিস্তান নৌবাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আরব সাগর থেকে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজের ১৮ নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন।

১০ এপ্রিল শুক্রবার পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

Ad
Ad

বিবৃতিতে বলা হয়, ‘গোল্ড অটাম’ নামের পণ্যবাহী জাহাজটি থেকে জরুরি সহায়তার সংকেত পাওয়া গেলে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় নৌবাহিনীর সদস্যরা। পরে জাহাজটি থেকে মোট ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়।

Ad

উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানানো হয়েছে।

উদ্ধারের পর তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

তবে ঠিক কী কারণে জাহাজটি বিপদে পড়েছিল বা কেন সহায়তা চাওয়া হয়েছিল—সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us