• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৬:৪৭ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:০৬

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

অনলাইন ডেস্ক: ইংরেজি ক্যালেন্ডারে ফেব্রুয়ারির আগমনী জানান দেয় বাংলার গৌরব-গাঁথা; বাঙ্গালির অর্জনের গল্প। এ মাসেই বাঙ্গালী অর্জন করে অধিকারের প্রথম ধাপ—বাংলা ভাষা। স্লোগানে-মিছিলে তাজা রক্ত আর জীবনের বিনিময়ে অর্জিত হয় বাংলাদেশের অলংকার-অহংকার।

৫২ থেকে ২৬। দীর্ঘ ৭৪ বছরে এমন রক্তমাখা ইতিহাস আর আত্মত্যাগ গোটা বাংলাকে করেছে গৌরাবান্বিত। তাইতো, ৫৬ হাজারের বর্গমাইল পেরিয়ে বাংলা ভাষা এখন বিশ্বের, বিশ্বের এবং বিশ্বের।

Ad
Ad

সমসাময়িকতার প্রসঙ্গে ভাষার বহমান যাত্রা নিয়ে প্রশ্ন থাকে অনেক। তবে, উত্তর একটাই- এসবই আমার ভাষা, আমার বাংলা ভাষা।

Ad

সময় অতিবাহিত হয়;  গৌরবের ব্যাপ্তি-প্রসার বাড়তে থাকে ক্রমান্বয়ে। যেন হাজার বছর ধরে চলে গৌরবের রিলে রেস। চূড়ান্ত ধাপে জিতে যায় দেশ-মানুষ আর আমাদের বাংলা ভাষা। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us