• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৩:৩৬ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : নতুন বাণিজ্যমন্ত্রী

১৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৪৮:১৪

দ্রব্যমূল্য নিয়ে সাউন্ড বাইট নয়, কাজ করে দেখাব : নতুন বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করেছেন নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেছেন, রমজান এবং পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখতে দেশে পর্যাপ্ত মজুত রয়েছে।

Ad
Ad

১৮ ফেব্রুয়ারি বুধবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ে প্রথমদিনের অফিস করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্য।

Ad

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের হাতে দৈনন্দিন যেসব নিত্যপ্রয়োজনীয় পণ্য রয়েছে এবং পাইপলাইনে যা আছে, তা রমজান মাস এবং তার পরবর্তী সময়ে বাজার স্থিতিশীল রাখার জন্য যথেষ্ট। এ বিষয়ে কারও কোনো শঙ্কার কারণ নেই।

রমজান এলেই ‘সিন্ডিকেট’ প্রসঙ্গ সামনে আসে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি আপনাদের সাউন্ড বাইট দেব না। ইনশাআল্লাহ কাজ করে দেখাব, বলেন মন্ত্রী।

বাজার তদারকি ও সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও ইঙ্গিত দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us