• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:১৫:৫০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

জ্বালানি তেল সরবরাহে ডিসিদের ৯ নির্দেশনা

১৫ মার্চ ২০২৬ রাত ০৮:২১:০২

জ্বালানি তেল সরবরাহে ডিসিদের ৯ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ, প্রতিদিন ডিপোর মজুত যাচাই এবং অতিরিক্ত দামে বিক্রি বন্ধে জেলা প্রশাসকদের (ডিসি) ৯টি নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

১৫ মার্চ রোববার জ্বালানি তেলের সরবরাহ ও বিপণন ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে আয়োজিত এক অনলাইন মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব এবং দেশের সব জেলা প্রশাসক অনলাইনে যুক্ত ছিলেন।

Ad
Ad

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

Ad

সভায় প্রতিমন্ত্রী বলেন, ‘জনগণের কষ্ট যেন না বাড়ে, সে বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

ডিসিদের জন্য দেওয়া নির্দেশনাগুলো হলো-
১. প্রতিদিন ডিপোর প্রারম্ভিক ও সমাপনী মজুত যাচাই করে রিপোর্ট প্রদান।
২. ডিপো থেকে পেট্রোল পাম্পে বরাদ্দকৃত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
৩. পেট্রোল পাম্প ডিলার, এজেন্সি ডিলার, প্যাকড পয়েন্ট ডিলার ও ডিরেক্ট কাস্টমারসহ সব গ্রাহকের সরবরাহ ও বিতরণ তদারকি করা।
৪. কোনো পেট্রোল পাম্প বন্ধ থাকলে কারণ অনুসন্ধান ও ডিপোর সঙ্গে সরবরাহের হিসাব যাচাই করা।
৫. অবৈধ মজুতদারি প্রতিরোধ করা।
৬. তেলের ডিপোর নিরাপত্তা নিশ্চিত করা।
৭. জ্বালানি তেলের পাচার বন্ধ করা।
৮. অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি রোধে নজরদারি রাখা এবং অপরাধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
৯. জেলা পর্যায়ে সার্বিক নজরদারি বৃদ্ধি করা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us