• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৬:১৭ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, চারদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

১৮ মার্চ ২০২৬ রাত ০৮:২৪:৫৫

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, চারদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

১৮ মার্চ বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-র বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।

Ad
Ad

এর আগে সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর আগামী চারদিন দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টির পূর্বাভাস দেয়।

Ad

আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে সক্রিয় রয়েছে।

বুধবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামসহ আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৯ মার্চ বৃহস্পতিবার সিলেট বিভাগের কিছু জায়গা এবং অন্যান্য বিভাগের দু-এক স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২০ মার্চ) থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং অন্য বিভাগগুলোতেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

২১ মার্চ শনিবার দেশের সব বিভাগেই অস্থায়ী দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এ সময় তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us