• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৬:৩৫ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী

২০ মার্চ ২০২৬ রাত ০৯:০৭:০৭

রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: ঈদের চাঁদ দেখার পর দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২০ মার্চ শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি দেশবাসীর উদ্দেশে এই শুভেচ্ছা জানান।

Ad
Ad

প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগ, তাকওয়া ও সংযমের শিক্ষা দিয়ে বিদায় নিয়েছে পবিত্র মাহে রমজান। মাসব্যাপী সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদুল ফিতর নিয়ে এসেছে ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা।’

Ad

তিনি আরও বলেন, ‘প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে ঈদের আনন্দ পৌঁছে যাক সবার তরে। আসুন, আমরা রমজানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই।’

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us