• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০১:৫৫:২২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল

১ এপ্রিল ২০২৬ দুপুর ১২:১৫:০৪

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ল

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা চার দফায় বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ভরিপ্রতি সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

১ এপ্রিল বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে নতুন এই মূল্য ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংস্থাটি জানায়, নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

Ad
Ad

বাজুসের মতে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বৃদ্ধির কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই মূল্য সমন্বয় করা হয়েছে।

Ad

নতুন নির্ধারিত দামে- ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকা।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৫১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩০ বার দাম বাড়ানো হয়েছে এবং ২১ বার কমানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us