• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৩:২৬:১০ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

এবারের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী

৫ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০৭:০৮

এবারের শোভাযাত্রার নাম বৈশাখী শোভাযাত্রা: সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আকর্ষণ ঐতিহ্যবাহী শোভাযাত্রার নামকরণ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের অবসান ঘটাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে এই আয়োজন মঙ্গল শোভাযাত্রা বা আনন্দ শোভাযাত্রা নামে নয়, বরং বৈশাখী শোভাযাত্রা নামে পরিচিত হবে।

৫ এপ্রিল রোববার সচিবালয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

Ad
Ad

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন এবং পার্বত্য অঞ্চলসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর বর্ষবরণ উৎসবের প্রস্তুতি উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

Ad

মন্ত্রী বলেন, ‘আমরা সমাজে কোনো ধরনের বিভাজন বা সংঘাত চাই না। আমাদের মূল লক্ষ্য বৈচিত্র্যের মাঝে ঐক্য। শোভাযাত্রার নাম নিয়ে যে বিতর্ক ছিল, তার একটি স্থায়ী সমাধান প্রয়োজন ছিল।’

তিনি জানান, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এই আয়োজন বৈশাখী শোভাযাত্রা নামেই উদযাপিত হবে। এ বিষয়ে আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কোকেও আনুষ্ঠানিকভাবে অবহিত করা হবে।

উল্লেখ্য, ২০১৬ সালে ইউনেস্কো মঙ্গল শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us