• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫৬:৫৫ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:১৮

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী’র সম্মানিত আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

২০ মার্চ শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।

Ad
Ad

জামায়াত আমির বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সমাজের সকল স্তরের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তিনি সবাইকে ভেদাভেদ ভুলে একে অপরের সঙ্গে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য ও ভালোবাসার সেতুবন্ধন গড়ে তোলার আহ্বান জানান।

Ad

তিনি আরও উল্লেখ করেন, দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দেশের মানুষ নিরাপদে চলাফেরা করতে পারবে, কথাবার্তা বলতে পারবে এবং নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে।

জামায়াত আমির সব মুসলিমদের জন্য সুস্বাস্থ্য, নিরাপদ জীবন ও সমৃদ্ধির কামনা জানিয়ে, ব্যক্তিগত ও দলীয় পক্ষ থেকে আবারও ঈদের আন্তরিক শুভেচ্ছা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us