• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৯:৫৬ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

সংরক্ষিত নারী আসন

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় শীর্ষে যারা

১২ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৮:৩৩

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় শীর্ষে যারা

নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত ৩৭ নারী আসনে মনোনয়ন পেতে বিএনপি ও সহযোগী সংগঠনের শতাধিক নেত্রীর দৌড়ঝাঁপ। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন অনেকে।

মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে আলোচনায় শীর্ষে রয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারীর বাবুর স্ত্রী বীথিকা হুসাইন। মহিলা দলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রদলের নেত্রী হেলেন জেরিন খান। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। মায়ের ডাক-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি। এছাড়াও রয়েছেন শিরিন সুলতানা শাম্মী আকতার। কণ্ঠশিল্পী কনক চাপা ও বেবি নাজনীন।

Ad
Ad

ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ঢাবি ছাত্রদলের নেত্রী তানজিন চৌধুরী লিলি। সাবেক এমপি আসিফা আশরাফী পাপিয়া। ফরিদা ইয়াসমিনসহ অনেকে।

Ad

দলীয় সূত্রে জানা যায়, ত্যাগী ও রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে মূল্যায়ন করা হবে। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি জোট ২১১টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছেন, বিরোধী দল হিসেবে জামায়াত জোট পেয়েছে ৭৭টি আসন।

সংসদ সদস্যদের শপথ ও সরকার গঠনের পর এখন সংরক্ষিত আসনের নির্বাচন নিয়ে যাবতীয় প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার
দেশে ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩






Follow Us