• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:১৭ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

পবিত্র আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

১১ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২৪:৩৯

পবিত্র আল-আকসায় লক্ষাধিক মুসল্লির জুমার নামাজ আদায়

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার পর বৃহস্পতিবার পবিত্র ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ খুলে দেওয়া হয়। 

শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের ঢল নামে বলে জানিয়েছে আল-আকসা কর্তৃপক্ষ।

Ad
Ad

দীর্ঘ বিরতির পর পবিত্র আল-আকসা মসজিদে ১ লাখের বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন।

Ad

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পর যুদ্ধ শুরু হলে জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত তিনটি ধর্মের প্রধান পবিত্র স্থানগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। ওল্ড সিটির মধ্যে মুসলমানদের জন্য আল-আকসা মসজিদ, ইহুদিদের জন্য ওয়েস্টার্ন ওয়াল এবং খ্রিস্টানদের জন্য চার্চ অব দ্য হোলি সেপালকার অবস্থিত। দীর্ঘ সময় এই স্থানগুলো বন্ধ থাকায় এ বছর পবিত্র রমজান মাসেও আল-আকসায় প্রবেশের সুযোগ পাননি মুসলমানরা।

জর্ডান পরিচালিত ইসলামিক ওয়াকফ জানিয়েছে, শুক্রবার ১ লাখের বেশি মুসল্লি আল-আকসায় জুমার নামাজে অংশ নিয়েছেন। লাইভ ফুটেজে দেখা গেছে, পুরো চত্বর মুসল্লিদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ।

নামাজ পড়তে আসা ৩০ বছর বয়সী মোহাম্মদ সাঈদেহ বলেন, ‘আশা করি তারা আর আল-আকসা বন্ধ করবে না। জেরুজালেম বা পশ্চিম তীর, যেখান থেকেই হোক, সবাই যেন এই পবিত্র স্থানে আসতে পারে।’

তবে অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য এখনও বয়স ও পারমিট সংক্রান্ত কঠোর বিধিনিষেধ জারি রেখেছে ইসরায়েল।

সূত্র: এএফপি ও টাইমস অব ইসরায়েল

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






দেশে ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার
দেশে ১২ দিনে রেমিট্যান্স এলো ১৪৪ কোটি ডলার
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৫:৫৩






Follow Us