• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫২:৩৩ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট

৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:০৪:০৩

ভারতের কাছে হারের পর ট্রাম্পের পোস্ট

স্পোর্টস ডেস্ক: একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়াই কি ভালো? টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের ২৪ ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ক্রিকেট দলকে শুভকামনা জানিয়ে বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেরিতে হলেও সরকারপ্রধানের কাছ থেকে এমন অনুপ্রেরণামূলক বার্তা পেয়ে আলোচনায় এসেছে টিম ইউএসএ।

৮ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুক্তরাষ্ট্র দলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে একটি পোস্ট দেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘আমি মাত্র জানতে পারলাম ভারতে ক্রিকেট বিশ্বকাপ চলছে। আমি টিম ইউএসএ-কে শুভ কামনা জানাই। আমাদের একটি খুব শক্তিশালী দল আছে। আমেরিকা তোমাদের জন্য জয়ধ্বনি দিচ্ছে।’

Ad
Ad

পোস্টটি করা হয় রোববার রাত ৯টা ১২ মিনিটে। এর ঠিক একদিন আগেই মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের কাছে ২৯ রানে পরাজিত হয় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ওই পোস্টে যুক্তরাষ্ট্র দলের স্কোয়াডের একটি ছবিও যুক্ত ছিল।

Ad

তবে পোস্টটি আলোচনায় এসেছে মূলত সময়ের কারণে। যুক্তরাষ্ট্র যে বিশ্বকাপ ম্যাচ খেলেছে, সে খবর ট্রাম্প এত দেরিতে কেন জানলেন, এ নিয়ে সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন অনেক ক্রিকেটভক্ত।

ভারতের কাছে হেরে গেলেও ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য দেখায় যুক্তরাষ্ট্র। তারা মাত্র ৭৭ রানের মধ্যেই ভারতের ৬ উইকেট তুলে নেয়। তবে সূর্যকুমার যাদবের দৃঢ় ইনিংসে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। পরে ভারতীয় বোলাররা জয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us