• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫২:৩০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

২০ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৬:৩২

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: ব্যাংককে অনুষ্ঠিত নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের দ্বিতীয় সেমিফাইনালে দাপুটে জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। ১১১ রানের ছোট লক্ষ্য রক্ষা করেই পাকিস্তান নারী ‘এ’ দলকে ৫৪ রানে হারিয়েছে ফাহিমা খাতুনের দল।

২০ ফেব্রুয়ারি শুক্রবার ম্যাচে ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। মাত্র ৮ রানে উদ্বোধনী জুটি ভেঙে দেয় বাংলাদেশের বোলাররা। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।

Ad
Ad

তৃতীয় উইকেটে সর্বোচ্চ ১৪ রানের জুটি গড়েন শাওয়াল জুলফিকার ও ওমাইমা সোহাইল। জুলফিকারই দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন। এছাড়া হাফসা খালিক ১২ ও ইউসরা আমির ১১ রান করেন। শেষ পর্যন্ত ৫৬ রানেই অলআউট হয় পাকিস্তান।

Ad

বাংলাদেশের হয়ে সানজিদা আক্তার মেঘলা ৬ রানে ৩ উইকেট নেন। অধিনায়ক ফাহিমা খাতুন নেন ২ উইকেট।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী ‘এ’ দল ১১১ রান তোলে। ৩৯ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে নামেন ফাহিমা খাতুন। ৪৪ রানে তৃতীয় উইকেট পড়ার পর লতা মণ্ডলের সঙ্গে ৩১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তিনি, যেখানে লতার অবদান ছিল ৫ রান।

শেষ পর্যন্ত ৩২ বলে ৪০ রানের অপরাজিত ইনিংস খেলেন ফাহিমা। তার ইনিংসে ছিল ৫টি চার। তার দৃঢ়তায় তিন অঙ্কের সংগ্রহ পায় বাংলাদেশ, যা পরবর্তীতে জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।

রোববারের ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে ভারত নারী ‘এ’ দলের। প্রথম সেমিফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলকে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us