• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫২:৩৩ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো বিসিবি

২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:৫৭

জাহানারার অভিযোগে মঞ্জুরুলকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করলো বিসিবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে নারী ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও নির্বাচক মঞ্জুরুল ইসলামকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভবিষ্যতে দেশের ক্রিকেটের কোনো দায়িত্বে তাকে রাখা হবে না বলে সিদ্ধান্ত হয়েছে।

২২ ফেব্রুয়ারি রোববার বিসিবির পরিচালনা পর্ষদের এক ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Ad
Ad

এর আগে অস্ট্রেলিয়া প্রবাসী জাহানারা আলম এক সাক্ষাৎকারে মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন। পরে বিষয়টি তদন্তে বিসিবি একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। জাহানারা কমিটির কাছেও লিখিতভাবে অভিযোগ দাখিল করেন।

Ad

গত ৪ ফেব্রুয়ারি বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তদন্ত কমিটি চারটি নির্দিষ্ট অভিযোগ পর্যালোচনা করে দুটি অভিযোগের ক্ষেত্রে অসদাচরণের প্রমাণ পেয়েছে। বাকি দুটি অভিযোগের পক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি।

তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতেই মঞ্জুরুল ইসলামকে ভবিষ্যতে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এ কর্মরত আছেন। তবে গত বছরের ৩০ জুনের পর থেকে তিনি বিসিবির কোনো দায়িত্বে ছিলেন না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us