• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫২:৩৩ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বায়ার্নের দাপুটে জয়, গোল উৎসবে বিধ্বস্ত ইউনিয়ন বার্লিন

২২ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫০:৫১

বায়ার্নের দাপুটে জয়, গোল উৎসবে বিধ্বস্ত ইউনিয়ন বার্লিন

স্পোর্টস ডেস্ক: বুন্দেসলিগায় ইউনিয়ন বার্লিনের বিপক্ষে বড় জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। আলিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে ৪-০ গোলের দাপুটে জয় পেয়েছে বাভারিয়ানরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বায়ার্ন। তবে গোলের দেখা পেতে কিছুটা অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। প্রথমার্ধের ৪৩তম মিনিটে মাইকেল ওলিসে গোল করে দলকে এগিয়ে নেন।

Ad
Ad

প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান ফরোয়ার্ড সের্গে জিনাব্রি। এতে করে প্রথমার্ধেই ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় বায়ার্ন।

Ad

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল উৎসবে যোগ দেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। বিরতির পর চতুর্থ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন তিনি। এরপর ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন জিনাব্রি।

একপেশে এই ম্যাচে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারেনি ইউনিয়ন বার্লিন।

এই জয়ের ফলে ২৭ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রাখার দৌড়ে আরও এগিয়ে গেল বায়ার্ন মিউনিখ। একই সংখ্যক ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বরুশিয়া ডর্টমুন্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us