• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫২:৩৭ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হলেন মোখসেদুল কামাল

২৩ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৪:৫৬

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হলেন মোখসেদুল কামাল

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখসেদুল কামাল। সাম্প্রতিক সাংগঠনিক পরিবর্তনের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

বিসিবির বর্তমান বোর্ড গঠনের পর মিডিয়া কমিটির নেতৃত্বে ছিলেন আমজাদ হোসেন। দীর্ঘদিন সভাপতির দায়িত্ব পালনের পর এবার তাকে সরিয়ে দিয়ে মোখসেদুল কামালকে নতুন চেয়ারম্যান করা হয়েছে। এর আগে তিনি এই কমিটির সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।

Ad
Ad

মোখসেদুল কামাল পূর্বে বিসিবির ওয়েলফেয়ারস কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের দায়িত্বও চালিয়ে যাবেন বলে জানা গেছে।

Ad

সংবাদমাধ্যমে দীর্ঘদিনের অভিজ্ঞ এই সংগঠক বর্তমানে স্টার নিউজের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী ওয়ারিয়র্স দলের সঙ্গেও যুক্ত ছিলেন। সর্বশেষ আসরে দলটি চ্যাম্পিয়ন হয়।

বিসিবির নির্বাচনে ক্লাব ক্যাটাগরি থেকে অংশ নিয়ে ৭৬ ভোটের মধ্যে ৪১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন মোখসেদুল কামাল। একই সংখ্যক ভোট পেয়ে আমজাদ হোসেনও পরিচালক নির্বাচিত হন।

এদিকে, বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। তিনি পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় সময় কাটাচ্ছেন এবং ঈদের পর তার দেশে ফেরার কথা রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us