• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৯:৫১:২৪ (13-Apr-2026)
  • - ৩৩° সে:

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

৯ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৪১:৩৪

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

স্পোর্টস ডেস্ক: ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেল ও গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং সরবরাহ ঘাটতির কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে। ফলে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বেশকিছু উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এবার বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ১৭ এপ্রিল শুরু হতে যাওয়া এই সিরিজে দুপুর ২টার ওয়ানডে ম্যাচগুলো সকাল ১১টা বা সাড়ে ১১টায় এবং সন্ধ্যা ৬টার টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টা বা আড়াইটায় শুরু করার ভাবনা রয়েছে বিসিবির।

Ad
Ad

৯ এপ্রিল বুধবার গতকাল পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এই কথা জানান তিনি।

Ad

তামিম বলেন, আমরা সবাই মিলে দেশকে যতটা সহায়তা করতে পারি, সেই চিন্তা থেকেই আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি।

এদিকে দায়িত্ব নিয়েই ক্রিকেটারদের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। আগে বোর্ডের চুক্তিতে থাকা ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা প্রতি মাসে ৩৫ হাজার টাকা করে পেতেন। এখন ৬৫ হাজার টাকা করে পাবেন তাঁরা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার টাকা থেকে বেড়ে এখন ৫০ হাজার টাকা হয়েছে। 

এ ছাড়া ‘সি’ ক্যাটাগরিতেও ১৫ হাজার টাকা থেকে বেড়ে এখন দাঁড়িয়েছে ৪০ হাজার টাকা। এ ছাড়া ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করেছে তামিমের বোর্ড।

অন্যদিকে নিগার সুলতানারা তিন থেকে চার দিনের প্রতিটি ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন। ওয়ানডেতে পাবেন ১৫ হাজার টাকা করে। টি-টোয়েন্টি খেললে পাবেন ১০ হাজার টাকা করে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটের চুক্তিতে থাকা নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করেছে ক্রিকেট বোর্ড। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us