• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৬:৩৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

২০ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১১:৪৩:৫৭

গুইমারায় বজ্রপাতে ১ জনের মৃত্যু

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকায় বজ্রপাতে বিবত্রন চাকমা (৬৮) নামে এক পাহাড়ি বৃদ্ধের মৃত্যু হয়েছে।

১৯ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় গুইমারা উপজেলাধীন সদর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড বাইল্যাছড়ি ১নং রাবার বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিবত্রন চাকমা একই এলাকার বাসিন্দা মৃত হেমেন্দ্র চাকমার ছেলে।

Ad
Ad

স্থানীয়রা জানায়, বুধবার বিকেলে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি নামলে বাহির থেকে বিবত্রন চাকমা তার নিজ বসতি ঘরে এসে বসেন। বসার কিছুক্ষণ পর বেশ বড় একটি বজ্রপাতে নিজ ঘরে বিবত্রন চাকমার মৃত্যু হয়।

Ad

গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us