• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৪:২১ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে ৩ কৃষকের মৃত্যু, আহত ১

পাবনা প্রতিনিধি: পাবনার সাঁথিয়ায় বজ্রপাতে আবু সাইদ ( ৪৭), আকরাম (৪৪) ও আব্দুল কুদ্দুস নামে ৩ কৃষকের মৃত্যু হয়েছে ।২ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত আবু সাইদ উপজেলার নাগডেমরা ইউনিয়নের সোনাতলা গ্রামের কুনো মোল্লার ছেলে। আকরাম উপজেলা করমজা ইউনিয়নের পুন্ডুরিয়া গ্রামের মৃত রইজ উদ্দিনের ছেলে ও ধুলাউরি ইউনিয়নের বারয়ানী গ্রামের গনি মোল্লার ছেলে আব্দুল কুদ্দুস।জানা যায়, বৃহস্পতিবার বিকেলে আবু সাইদ সোনাতলা গ্রামের কুষ্টিয়ার মাঠে পেঁয়াজ উঠাতে যায়। হঠাৎ আকাশে মেঘের গর্জন ও শিলাবৃষ্টি শুরু হয়। এসময় তার শরীরের উপর বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপরদিকে আকরাম পুন্ডুরিয়া মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।ধুলাউরি বারোয়ানি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস মাঠ থেকে পেঁয়াজ নিয়ে আসার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয়।এছাড়া সোনাতলা গ্রামের রাজার ছেলে পারভেজ (১৫) মাঠ থেকে বাড়ি ফেরার পথে একটি বজ্রপাতের শব্দ শুনে সে আহত হয়। তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।এ বিষয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আব্দুল লতিফ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানায়, তিনজন কৃষকের মৃত্যু বজ্রপাতে হয়েছে। এ বজ্রপাতে আরও একজন আহত হয়েছে।