• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৪:৫৮ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

নবীগঞ্জে ইয়াবাসহ আটক ১

৩০ অক্টোবর ২০২৩ দুপুর ০১:২৬:৩৪

নবীগঞ্জে ইয়াবাসহ আটক ১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ৩৮০ পিস ইয়াবাসহ সাহাবুদ্দিন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। ২৮ অক্টোবর শনিবার রাতে উপজেলার পানিউমদা ইউনিয়ন পরিষদের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সাহাবুদ্দিন টিজুরি এলাকার ইদ্রিস আলীর ছেলে।

Ad
Ad

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলীর নির্দেশনায় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল ও ৩৮০ পিস ইয়াবাসহ সাহাবুদ্দিনকে আটক করা হয়।

Ad

রোববার তার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাসুক আলী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us