চাটখিলে বেদে পল্লীতে অভিযানে ইয়াবাসহ আটক ২
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল পৌরসভা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।৯ এপ্রিল বৃহস্পতিবার রাতে পৌরসভার ভীমপুর গ্রামের বেদে পল্লী সংলগ্ন একটি মসজিদের পেছন থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাধবপুর গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. মনির হোসেন (২৬), বর্তমানে ভীমপুর বেদে পল্লীর বাসিন্দা এবং পাঁচগাঁও ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে মো. নজরুল ইসলাম (৩৫)।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চাটখিল থানা পুলিশের একটি বিশেষ দল ভীমপুর গ্রামের বেদে পল্লী সংলগ্ন একটি ছোট মসজিদের পেছনে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার দুপুরের দিকে তাদের আদালতে প্রেরণ করা হয়।তিনি আরও জানান, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।