• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০১:১৩ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

সাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় নিহত ১১

১৮ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৩:৩৬

সাগরে মার্কিন নৌবাহিনীর হামলায় নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চল এবং ক্যারিবিয়ান সাগরে সন্দেহজনক তিনটি মাদক-পাচারকারী নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এতে মোট ১১ জন নিহত হয়েছেন, যাদের সবাই পুরুষ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গত ১৬ ফেব্রুয়ারি সোমবার রাতে পূর্ব প্রশান্ত মহাসাগরে দুইটি এবং ক্যারিবিয়ান সাগরে একটি নৌযান লক্ষ্য করে মার্কিন নৌসেনারা অভিযান চালান। এর ফলে পূর্ব প্রশান্ত মহাসাগরের দুটি নৌযানে থাকা ৮ জন এবং ক্যারিবিয়ান সাগরের নৌযানটিতে থাকা ৩ জন নিহত হন।

Ad
Ad

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় প্রতিরক্ষা দক্ষিণাঞ্চলীয় কমান্ড থেকে একটি বিবৃতিতে নিহতদের তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে কোনো মার্কিন সেনা নিহত বা আহত হয়নি।’

Ad

২০২৫ সালের আগস্টে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছিলেন, পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরপথে বিপুল পরিমাণ মাদক প্রবাহিত হচ্ছে যুক্তরাষ্ট্রে। অভিযোগের কিছুদিন পর সেপ্টেম্বর থেকে দক্ষিণাঞ্চলীয় কমান্ডের অধীনে নৌবাহিনী এ দুই সাগরে অভিযান শুরু করে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত পূর্ব প্রশান্ত মহাসাগর এবং ক্যারিবিয়ান সাগরে মার্কিন নৌবাহিনী প্রায় ৪০ বারেরও বেশি অভিযান চালিয়েছে।

সূত্র: বিবিসি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:১২




বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২২:৪০

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৩:৫৪


Follow Us