• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১লা বৈশাখ ১৪৩৩ দুপুর ১২:০০:৫৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ

১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:১২

প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কৃষক কার্ড বিতরণের উদ্বোধনসহ নানা কর্মসূচিতে যোগ দিতে টাঙ্গাইলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ঐতিহাসিক এ কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজসাজ রব বিরাজ করছে। কৃষকদের মাঝে বইছে আনন্দের বন্যা।

১৪ এপ্রিল মঙ্গলবার সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে।

Ad
Ad

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে টাঙ্গাইলে দুটি হেলিপ্যাড প্রস্তুত করা হয়েছে। শহীদ মারুফ স্টেডিয়াম, পৌর উদ্যান, মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজারসহ শহরের প্রধান প্রধান সড়ক নতুন করে সাজানো হয়েছে। কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন গোয়েন্দা ইউনিটসহ প্রশাসনের কর্মকর্তারা তৎপর রয়েছেন।

Ad

সফরসূচি অনুযায়ী, তারেক রহমান সকাল ১০টায় টাঙ্গাইলে পৌঁছে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। সাড়ে ১০টায় জেলা স্টেডিয়ামে কৃষকদের মধ্যে ‘কৃষক কার্ড’ বিতরণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করবেন। সেখানে কৃষক সমাবেশে প্রধান অতিথির ভাষণ দেবেন। ভাষণ শেষে পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন জানান, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের এ উদ্যোগের খবর ছড়িয়ে পড়ায় জেলার প্রান্তিক কৃষকদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। তারা প্রধানমন্ত্রীর এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। টাঙ্গাইলবাসী প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে অধীর আগ্রহে প্রহর গুনছেন। টাঙ্গাইলের প্রবেশদ্বার গোড়াই থেকে প্রধানমন্ত্রীকে বরণ করা হবে। আমরা খুব আনন্দিত। ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে টাঙ্গাইল।’

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, ‘কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে ‘‘কৃষক কার্ড’’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পহেলা বৈশাখের মতো একটি দিনে মাওলানা ভাসানীর স্মৃতিধন্য টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়া জেলাবাসীর জন্য অত্যন্ত গর্বের বিষয়।’

টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, বর্তমান সরকারের এই কার্যক্রম টাঙ্গাইল থেকে শুরু হতে যাচ্ছে। সর্বপ্রথম টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের সুরুজ পূর্বপাড়া ব্লকের এক হাজার ৪৫৩ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। ইতিমধ্যেই তাঁদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত এই কৃষকদের মধ্যে কিছুসংখ্যক কৃষকের হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড তুলে দেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যাচ্ছেন আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৯:১৩:১২




বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:২২:৪০

দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭
১৪ এপ্রিল ২০২৬ সকাল ০৮:১৩:৫৪


Follow Us