• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫১:২২ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন

২৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০১:০৯

জুলাই হত্যা মামলায় সাবেক এমপি বদির জামিন

নিজস্ব প্রতিবেদক: জুলাই–আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলায় কক্সবাজারের উখিয়া–টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

২৬ ফেব্রুয়ারি বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে নির্দিষ্ট শর্তে তার জামিন মঞ্জুর করেন বলে জানা গেছে।

Ad
Ad

এর আগে ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। জুলাই–আগস্টে আন্দোলন চলাকালে সংঘটিত হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার মামলা করা হয়।

Ad

জুলাই–আগস্টের সহিংসতার ঘটনায় দেশজুড়ে একাধিক মামলা দায়ের করা হয়। এসব মামলায় রাজনৈতিক নেতা-কর্মীসহ অনেককে আসামি করা হয়েছে। আবদুর রহমান বদিকে ওই সময়ের ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়েছিল।

হাইকোর্টের জামিন আদেশের ফলে কারাগারে থাকা তার মুক্তিতে আর বাধা রইল না। তবে মামলার বিচারিক কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

উল্লেখ্য, আবদুর রহমান বদি কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় তিনি একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us