• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৩৬:২৬ (14-Apr-2026)
  • - ৩৩° সে:

ইতালি থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

২৭ এপ্রিল ২০২৫ দুপুর ০২:১৫:০৫

ইতালি থেকে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: কাতার সফর ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে দেশের পথে রওয়ানা হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় ২৭ এপ্রিল রোববার ইতালির রোম বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে দেশের উদ্দেশে রওয়ানা হন তিনি।

Ad
Ad

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

Ad

এর আগে ২৬ এপ্রিল শনিবার ভ্যাটিকান সিটির সেন্ট পিটার স্কয়ারে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন প্রধান উপদেষ্টা।

কাতারের দোহায় আর্থানা সম্মেলনে যোগ দিতে গত ২১ এপ্রিল ঢাকা ছাড়েন তিনি। সেখানে চার দিনের সফর শেষে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে ইতালি যান ড. মুহাম্মদ ইউনূস।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
১৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৫৬:৪১


Follow Us