• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৩৮:৫৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
পদত্যাগ করেছেন ইতালির ফুটবল প্রধান গাব্রিয়েল গ্রাভিনা

পদত্যাগ করেছেন ইতালির ফুটবল প্রধান গাব্রিয়েল গ্রাভিনা

স্পোর্টস ডেস্ক: টানা তৃতীয়বারের মতো ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থতার কারণে ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) এর সভাপতি গাব্রিয়েল গ্রাভিনা তার পদ থেকে পদত্যাগ করেছেন।২ এপ্রিল বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন তিনি।ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফ ফাইনালে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মঙ্গলবার টাইব্রেকারে হেরে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে যায় ইতালির। এরপরই সরকার গ্রাভিনাকে পদত্যাগের জন্য অনুরোধ করে।এফআইজিসি আগামী ২২ জুন বিশেষ সভা করে নতুন সভাপতি নির্বাচনের উদ্যোগ নেবে। অন্যদিকে, গ্রাভিনা ৮ এপ্রিল সংসদীয় কমিটির সামনে ইতালিয়ান ফুটবলের বর্তমান অবস্থা সম্পর্কে প্রতিবেদন দেবে বলে প্রস্তাব দিয়েছেন।জাতীয় দলের প্রতিনিধি ও সাবেক গোলরক্ষক জানলুইজি বুফ্ফনও সামাজিক মাধ্যমে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।ইতালির সর্বশেষ বিশ্বকাপে যোগ্যতা অর্জন ছিল ২০১৪ সালে। ২০০৬ সালে চতুর্থবারের বিশ্বকাপ জয় করার পর মূল পর্বে তারা মাত্র একটি ম্যাচ জয় করতে পেরেছে।গ্রাভিনা ২০১৮ সালের অক্টোবর মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফআইজিসির সভাপতি নির্বাচিত হন। তার পূর্ববর্তী সভাপতি ২০১৮ বিশ্বকাপে ইতালির যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার এক সপ্তাহ পরে পদত্যাগ করেছিলেন।