• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪২:১০ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবার নারী সেনাপ্রধান নিয়োগ

অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবার নারী সেনাপ্রধান নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো দেশটির সেনাবাহিনীর প্রধান হিসেবে একজন নারী নিয়োগ পেয়েছেন। সরকার জানিয়েছে, লেফটেন্যান্ট জেনারেল সুসান কইল আগামী জুলাই থেকে এই দায়িত্ব গ্রহণ করবেন।বর্তমানে তিনি জয়েন্ট ক্যাপাবিলিটিজ বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে তিনি লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। এই নিয়োগকে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে গুরুত্বপূর্ণ নেতৃত্ব পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।সরকার জানিয়েছে, এই পদক্ষেপ সামরিক বাহিনীতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগের অংশ। বর্তমানে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে নারীদের অংশগ্রহণ প্রায় ২১ শতাংশ। ২০৩০ সালের মধ্যে এটি ২৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ১২৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সেনাবাহিনী প্রধান হওয়া একটি ঐতিহাসিক ঘটনা।প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেন, সুসান কইলের এই অর্জন নারীদের জন্য অনুপ্রেরণাদায়ক হবে, বিশেষ করে যারা ভবিষ্যতে সামরিক বাহিনীতে যোগ দিতে চান।সুসান কইল ১৯৮৭ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।এদিকে একইসঙ্গে নৌবাহিনীতেও নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। নৌবাহিনীর প্রধানকে প্রতিরক্ষা বাহিনীর সর্বোচ্চ পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং বর্তমান উপপ্রধান নতুন নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।সূত্র: রয়টার্স