• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৬:২৯ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী চুক্তি নিয়ে আলোচনা ‘অযৌক্তিক’: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: লেবাননে ৮ এপ্রিল ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়া অযৌক্তিক বলে মন্তব্য করেছে ইরান।ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এক বিবৃতিতে বলেন, হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ আরও জোরদার করেছে এবং এর মাধ্যমে যুদ্ধবিরতির একাধিক শর্ত লঙ্ঘন করেছে।লেবানন ইস্যুতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয়ই দাবি করেছে, ইরানের সঙ্গে হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধের শর্ত দিয়ে চুক্তির চেতনাকে ক্ষুণ্ন করছে।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে সম্মত হয়েছে এবং মজুতকৃত ইউরেনিয়াম হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে।তবে ট্রাম্পের এ বক্তব্য প্রত্যাখ্যান করে গালিবাফ বলেন, যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অধিকার সংরক্ষণ করে।সূত্র: রয়টার্স