কাউনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযানে ইয়াবাসহ আব্দুর রহিম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।১৩ এপ্রিল সোমবার তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে।গ্রেফতার আব্দুর রহিম উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর বাহাগেলি গ্রামের নুর ইসলামের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, তাদের কাছে তথ্য আসে উপজেলার সিংগারকুড়া-মীরবাগ সড়কের পাশে নেশা জাতীয় দ্রব্য মাদক বিক্রির জন্য এক মাদক কারবারি অবস্থান করছে। যার রোববার রাত সাড়ে ৯টার দিকে এসআই মনিবুর রহমানসহ পুলিশের টিম ওই এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আব্দুর রহিমকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে গুলের কৌটার ভিতর থেকে ২৩ পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়ের নগদ ৪৯০ টাকা উদ্ধার করে পুলিশ।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে। মাদকসহ আটক ব্যক্তিকে মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার দুপুরে রংপুর আদালতে পাঠানো হয়েছে।