পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: কঠোর নিয়ম ও অপ্রয়োজনীয় আইন প্রত্যাহারসহ শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের পদত্যাগের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।৮ এপ্রিল বুধবার দুপুরে এসএসসি ২০২৬-২৭ বছর ব্যানারে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড় ঢাকা মহাসড়কের পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।এসময় শিক্ষার্থীরা বলেন, জুলাই আন্দোলন, ‘সিলেবাস-কারিকুলাম পালটানোসহ নানা কারণে আমরা ঠিকমত পড়াশোনা করতে পারিনি। এরই মাঝে পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। আমাদের উপর চাপিয়ে দেয়া হচ্ছে, কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে। নির্দিষ্ট দূরত্বে সবাইকে বসতে হবে, পরীক্ষা কেন্দ্রে কঠোর আইনের প্রয়োগ করা হবে। আমাদের দাবি, এসব নিয়ম পরিবর্তন করতে হবে। যদি এসব পরিবর্তন করা না হয় তাহলে শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে।’এর আগে, পঞ্চগড় জেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়।