• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৬:১৮ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নাটোরের নলডাঙ্গায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলায় খোদেজা বেগম (৫০) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঠাকুর লক্ষিকোল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত খোদেজা বেগম একই এলাকার নুর আলমের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে অসুস্থ অবস্থায় পরিবারের সদস্যরা তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসলে মৃত্যু ঘিরে রহস্যের সৃষ্টি হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠায়।এ বিষয়ে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।