• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:০৩:০৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ

সংরক্ষিত নারী আসনে ত্যাগীদের অগ্রাধিকার দেওয়া হবে: চিফ হুইপ

নিজস্ব পতিবেদক: জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে রাজপথে দীর্ঘদিন ত্যাগী নেত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।তিনি ৮ এপ্রিল বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।চিফ হুইপ বলেন, “আমরা বিশ্বাস করি, যত দ্রুত নারীরা আসবে, ততই লাভ। সংসদে নারীদের ক্ষমতা আনতে আমরা ফ্যামিলি কার্ড প্রণয়ন করেছি। সংবিধানের ক্রাইটেরিয়া অনুযায়ী প্রধানমন্ত্রী যেকোনো নারীকে সংসদ সদস্য নির্বাচিত করতে পারেন। সেই অনুযায়ী নির্বাচিত হতে পারেন রাজনীতিতে পরীক্ষিত এবং সংসদে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম নেত্রীরা।”তিনি আরও বলেন, “আমরা এমন নেতা-নেত্রী বাছাই করব যারা রাজপথের ত্যাগী এবং সংসদে মূল্যবান অবদান রাখতে সক্ষম। আমাদের সংসদ নেতার সিদ্ধান্ত নির্ভুল হবে।”সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন পাস প্রসঙ্গে চিফ হুইপ বলেন, “আইন অনুযায়ী দোষীর বিচার হবে, নির্দোষের নয়। আমরা প্রতিহিংসার রাজনীতি করি না। তিনটি অর্ডিনেন্স এক বিলের মধ্যে এসেছে, যা পাস হয়েছে। মোট ৪৪টি অর্ডিনেন্স ইতিমধ্যেই পাস করা হয়েছে। বাকি ১৩৩টি অর্ডিনেন্স নিয়ে শিগগিরই ফয়সালা হবে।”তিনি আরও জানিয়েছেন, “শুক্রবার সংসদে ফার্স্ট ও সেকেন্ড সেশন অনুষ্ঠিত হবে, যা সম্ভবত ইতিহাসে প্রথমবারের মতো। সংসদ সদস্যরা মানুষের জন্য পরিশ্রম করবেন। মঙ্গলবার সংসদীয় দলের বৈঠক হয়েছে, যেখানে বিভিন্ন কার্যক্রম, উত্থাপনযোগ্য বিষয় ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।”সূত্র: জাতীয় সংসদ সচিবালয়, সরকারি সংবাদ বিজ্ঞপ্তি, চিফ হুইপ মো. নূরুল ইসলামের অফিস।