চীন-রাশিয়ার ভেটোতে ইরানবিরোধী প্রস্তাব পাসে ব্যর্থ জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত ইরানবিরোধী এক প্রস্তাবে ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। বাহরাইনের উত্থাপিত প্রস্তাবটিতে হরমুজ প্রণালীতে ইরানের কর্মকাণ্ডের প্রেক্ষিতে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছিল।জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটির পক্ষে ১১ সদস্য ভোট প্রদান করে, বিপক্ষে ভোট দেয় দুটি দেশ। অপর দুটি দেশ ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটি পাসের জন্য ৯টি ভোট যথেষ্ট হলেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার ভেটোর কারণে প্রস্তাবটি পাসের প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়।এর আগে শক্তি প্রয়োগে হরমুজ প্রণালী খোলা নিয়ে চীন ও রাশিয়ার আপত্তির কারণে প্রস্তাবটি একাধিকবার সংশোধন করা হয়। এক পর্যায়ে চীনের আপত্তির মুখে খসড়া প্রস্তাবে সামরিক শক্তি ব্যবহার করে হরমুজ প্রণালী খোলার অংশটি বাদ দেওয়া হয়।৭ এপ্রিল মঙ্গলবার সংশোধিত এই প্রস্তাবের ওপরই ভোট হয়েছে। শেষ পর্যন্ত চীন ও রাশিয়ার ভেটোর কারণে সেটি বাতিল হয়ে যায়। তবে বিশ্লেষকদের মতে, প্রস্তাবটি গৃহীত হলেও তা যুদ্ধের বর্তমান পরিস্থিতিতে কোনও প্রভাব ফেলত কিনা তা নিয়ে সন্দেহ আছে।সূত্র: বিবিসি