• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১১:৩৩:১৯ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

সাবেক ফুটবলারদের প্রীতি ম্যাচ দেখতে স্টেডিয়ামে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।২৬ মার্চ বৃহস্পতিবার বিকালে এ খেলায় লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি হন সাবেক ফুটবলাররা। তাদের ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে নিয়ে সেখানে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।এ সময় প্রথমে তারেক রহমান জাতীয় সংগীত পরিবেশনে অংশ নেন। লাল দল ও সবুজ দলের ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন। তারপর ডাগআউটে বসে তিনি খেলা উপভোগ করেন। প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বাসিত হন খেলোয়াড়রা।‘স্বাধীনতার চেতনায় ফুটবল উৎসব’ স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দিনব্যাপী এ আয়োজনে সকালে যুব দল ও নারী দলের ম্যাচ অনুষ্ঠিত হয়। আর বিকালে মাঠে নামেন সাবেক তারকা ফুটবলাররা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকও লাল দলের হয়ে মাঠে নামেন।