• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৫:৩৮ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
বীরগঞ্জ পৌরসভায় ড্রেন নির্মাণসহ উন্নয়ন কাজের উদ্বোধন

বীরগঞ্জ পৌরসভায় ড্রেন নির্মাণসহ উন্নয়ন কাজের উদ্বোধন

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার ৪নং ও ৫নং ওয়ার্ডে ড্রেন নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।১৩ এপ্রিল সোমবার সকালে পৌরসভার বৈদ্যর দোকান এলাকা থেকে শান্তিবাগ মসজিদ ইউনিব্লক সড়কের কেটি মঞ্জিল হতে সামসুলের বাড়ি পর্যন্ত প্রায় ৬১৫ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বীরগঞ্জ পৌরসভার প্রশাসক দীপংকর বর্মন। এসময় আরও উপস্থিত ছিলেন- পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হাবিবুর রহমান ও উপ-সহকারী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান। পাশাপাশি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।এমপি মো. মনজুরুল ইসলাম বলেন, “এলাকার জনগণের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করতে এই ড্রেন নির্মাণ কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যায়ক্রমে বীরগঞ্জ পৌরসভার সব ওয়ার্ডেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যাতে মানুষ একটি সুন্দর ও পরিকল্পিত পরিবেশে বসবাস করতে পারে।”এ উন্নয়ন কাজ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার জলাবদ্ধতা নিরসনসহ জনসাধারণের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।