• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪৪:২১ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠন

দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় পৃথক দুই তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এই ভয়াবহ দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও দায় নির্ধারণে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।২৫ মার্চ বুধবার দিবাগত রাতে দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।প্রতিমন্ত্রী জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে। অন্যদিকে, নৌপরিবহন মন্ত্রণালয়ের কমিটির নেতৃত্বে রয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলাম। উভয় কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।মো. রাজিব আহসান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।’বুধবার বিকেলে পন্টুন থেকে বাসটি নদীতে তলিয়ে যাওয়ার পর উদ্ধারকারী জাহাজ হামজা দীর্ঘ ৬ ঘণ্টার প্রচেষ্টায় রাত ১১টা নাগাদ বাসটি টেনে তুলতে সক্ষম হয়। উদ্ধারকাজে অংশ নেয় স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।