• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৫৮:০৪ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না

বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না

নিজস্ব প্রতিবেদক: দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা নিষিদ্ধ করা হয়েছে। ২ এপ্রিল বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।তিনি বলেন, জ্বালানি সাশ্রয়ে সরকার একাধিক সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে বিয়ে বা যেকোনো সামাজিক অনুষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না।এছাড়া নতুন সময়সূচি অনুযায়ী আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চলবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।একইসঙ্গে, দেশের সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।শিক্ষাপ্রতিষ্ঠান সংক্রান্ত সিদ্ধান্তও আগামী রোববার জানানো হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।