• ঢাকা
  • |
  • সোমবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৬:১৮ (13-Apr-2026)
  • - ৩৩° সে:
ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে

ইরান যুদ্ধে নিহত প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে এসেছে

নিজস্ব প্রতিবেদক: ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।৯ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৫৮২ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১ এপ্রিল ফুজাইরাহর দিব্বা এলাকায় স্থানীয় সময় সকাল ৬টার দিকে ইরান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের আঘাতে বাংলাদেশি প্রবাসী শাহ আলম নিহত হন।সংযুক্ত আরব আমিরাতে নিহত প্রবাসী শাহ আলমের গ্রামের বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়ায়। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের মৃত হানিফ ভূইয়ার ছেলে। দূতাবাস সূত্রে জানা গেছে, এ ঘটনায় নিহতের পরিবারকে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে। একই সঙ্গে আবুধাবিস্থ বাংলাদেশ দূতাবাস শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।