নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ২
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে র্যাব-১১ এর অভিযানে ১ হাজার ২৩ বোতল ফেনসিডিল, ২৬ কেজি গাঁজাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার এবং দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।৪ এপ্রিল শনিবার সকালে র্যাব-১১ বিষয়টি প্রেস রিলিজের মাধ্যমে নিশ্চিত করে। গ্রেফতাররা হলেন- মোল্লা (২১) ও জাবেদ (৩৫)।র্যাব জানায়, ভোর রাত ৪টা ৩০ মিনিটে সোনারগাঁও থানার চেঙ্গাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিএসসি’র একটি আভিযানিক দল অভিযান চালায়। এসময় ১ হাজার ২৩ বোতল ফেনসিডিল ও স্কাফ, ২৬ কেজি গাঁজা এবং এক বোতল বিদেশি মদসহ সুজন দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে কৌশলে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল।এদিকে, একই দিনে রাত ২টার দিকে রূপগঞ্জ থানার মাসুমপুর এলাকায় আরেকটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় দুইটি পিস্তলের ম্যাগাজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।র্যাব-১১ নারায়ণগঞ্জ কোম্পানির কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, “মাদক নির্মূলে র্যাব-১১ বদ্ধপরিকর। মাদকের ভয়াল থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। আসামিরা দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”আসামিদের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ম্যাগাজিন ও গুলি রূপগঞ্জ থানায় হস্তান্তর করা।