• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ০২:০৭:১৮ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
প্রথমবার কোনো ইউরোপ দেশের সাথে খেলবে বাংলাদেশ

প্রথমবার কোনো ইউরোপ দেশের সাথে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: দেশের ফুটবলে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের প্রতিনিধি দল।আগামী ৫ জুন ইউরোপের ছোট রাষ্ট্র সান মারিনো-এর বিপক্ষে একটি আন্তর্জাতিক ফিফা টায়ার-১ প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।ম্যাচটি সান মারিনোর মাটিতে অনুষ্ঠিত হবে, যা বাংলাদেশের প্রথম ইউরোপ সফর। এই সফরের মাধ্যমে দলটি ইউরোপের মাটিতে খেলার নতুন অভিজ্ঞতা অর্জন করবে।ম্যাচটি দুই দলের জন্যই ঐতিহাসিক: বাংলাদেশ প্রথমবার কোনো ইউরোপীয় দলের বিপক্ষে খেলবে, আর সান মারিনো খেলবে তাদের ইতিহাসে প্রথম কোনো এশিয়ান দলের বিপক্ষে।দুই দেশের ফুটবল সংস্থা ম্যাচটি নিয়ে আশাবাদী। তারা মনে করছেন, এটি খেলোয়াড়দের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়াবে এবং দুই দেশের ফুটবল সম্পর্ককে আরও দৃঢ় করবে।