যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।১০ এপ্রিল শুক্রবার তিনি দেশে ফেরেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে সেনাপ্রধানকে একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়।এছাড়া সফরকালে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় বলেও জানানো হয়েছে।আইএসপিআর আরও জানায়, সফর শেষে সেনাপ্রধান দেশে ফিরেছেন এবং নিজ দপ্তরের কার্যক্রমে যোগ দিয়েছেন।