• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩০শে চৈত্র ১৪৩২ রাত ১২:৪০:৪৫ (14-Apr-2026)
  • - ৩৩° সে:
৩ দফা দাবিতে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

৩ দফা দাবিতে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ

জয়পুরহাট প্রতিনিধি: বাংলাদেশ চিনিশিল্প শ্রমিক-কর্মচারী ফেডারেশন ঘোষিত ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ফটক সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।৫ এপ্রিল রোববার দুপুরে জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের অস্থায়ী ভবন কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।কর্মসূচিতে বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কার্যকরি সভাপতি এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আলী আকতারের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ চিনি শিল্প কর্পোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এবং জয়পুরহাট চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জায়েদ হোসেন।এ সময় আরও উপস্থিত ছিলেন- জচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেল, সহ-সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক সহ-সভাপতি মো. খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় বক্তারা শ্রমিকদের ৩টি ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি আদায়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।ফটক সভা শেষে একটি বিক্ষোভ মিছিল ফটক সভাস্থল থেকে বের হয়ে অত্র চিনিকলের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।